বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সম্প্রতি তার একটি ফ্ল্যাট বিক্রি করেছেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পশ্চিম বান্দ্রার একটি বহুতল অ্যাপার্টমেন্টের ১৯ তলায় ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। সম্প্রতি তিনি সেটি ১৬ কোটি রুপিতে বিক্রি করেছেন। যদিও ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটটি তার বোন আংশুলা কাপুরের নামে কিনেছিলেন এই অভিনেতা। কারণ বিক্রির সময় ডকুমেন্টসে স্বাক্ষর করেছেন আংশুলা।
এদিকে একই অ্যাপার্টমেন্টে অর্জুনের প্রেমিকা মালাইকা আরোরার ফ্ল্যাট রয়েছে। অর্জুন যখন ফ্ল্যাটটি কিনেছিলেন তখন গুঞ্জন উঠেছিল— প্রেমিকার পাশে থাকতেই এটি কিনেছেন তিনি। কিন্তু হঠাৎ কেন তিনি ফ্ল্যাটটি বিক্রি করলেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এই অ্যাপার্টমেন্টে ভারতের অনেক তারকারই ফ্ল্যাট রয়েছে। ২০২০ সালের মার্চে ১৪ কোটি খরচ করে এর ১৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এছাড়া ক্রিকেটার পৃথ্বী শ, অভিনেতা করন কুন্দ্রা, মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মল্লিকের ছেলে ফারাজ মল্লিকের ফ্ল্যাট আছে এই অ্যাপার্টমেন্টে।