শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৬ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক ব্রাহ্মণবাড়িয়ায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর মেরামত শেষে গ্যাস পেল গ্রাহকেরা।

সোমবার (২৯ মার্চ) বিকাল ৩টার পর জেলা শহরের সকল এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এর আগে রোববার (২৮ মার্চ) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিপণনকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মো. রবিউল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ হাজার গ্যাস সংযোগ ব্যবহারকারী রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর সোমবার বিকালে মেরামতকাজ শেষ করে পুনরায় গ্যাস সরবরাহ চালু হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD