শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

১৭ দিন পর কিশোরের লাশ উদ্ধার, বাবা-মা-বোন গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ডোবা থেকে হাসান (১৭) নামের এক কিশোরের লাশ ১৭ দিন পরে উদ্ধারের ঘটনায় বাবা-মা ও বোনকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) উপজেলার হোসেন্দী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১০ জানুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন— বাবা মো. শামীম শিকদার (৪০), মা হাসিনা বেগম ও নিহতের বোন শিলা (১৫)।

ওসি রইছ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে হত্যার পর ডোবায় ছেলের লাশ ফেলে দেয়ার কথা বাবা শামীম স্বীকার করেছেন।

তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, গত ২১ ডিসেম্বর ঘটনার রাতে নিহত হাসানের ছোটবোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় ভাই হাসান তাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে ছুটে গিয়ে বাবা শামীম ছেলে হাসানকে ধরে তার মুখে বালিশ চাপা দেন। আর মা হাসিনা বেগম ছেলের পা ধরে রাখেন। এসময় ছোটবোন ছুরি দিয়ে হাসানের পুরুষাঙ্গ কেটে দেয়। পরে তারা মিলে বাড়ির পাশের ডোবায় লাশ ফেলে দেন।

ঘটনার ১৮ দিন পর শুক্রবার (৮ জানুয়ারি) বাড়ির পাশের ডোবা থেকে দুর্গন্ধ বের হয়। এরপর তারা মরদেহ দেখছেন বলে পুলিশকে খবর দেন। সকাল ৯টার দিকে ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় হাসানের লাশ উদ্ধার করে গজারিয়া পুলিশ। লাশ উদ্ধারের সময় হাসানের পরিবারের সদস্যরা জানান ২১ তারিখ থেকে হাসান নিখোঁজ ছিলো।

ওসি আরও জানান, অধিকতর জিজ্ঞাসাবাদে নিহত হাসানের বাবা-মা ও বোন হত্যার কথা স্বীকার করেছেন। এঘটনায় নিহতের ছোট ভাই হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মূলত ছোটভাই হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতেই হত্যা রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

সূত্র : সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আরও পড়ুন :

১০ দিন পার করাই ট্রাম্পের বড় চ্যালেঞ্জ

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ শুরু

ট্রায়ালে করোনা টিকা নেওয়ার ১০ দিনের মাথায় স্বেচ্ছাসেবকের মৃত্যু

আসছে শৈত্যপ্রবাহ, কাল থেকে তাপমাত্রা কমতে পারে

বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন: রাষ্ট্রপতি

অসংখ্য নিয়ামত পেয়েও মানুষ অকৃতজ্ঞ

কাল মন্ত্রিসভায় উঠছে এইচএসসির ফল প্রকাশের অধ্যাদেশ

আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD