শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৮ মাস পর মৃত্যুশূন্য ঢাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

দীর্ঘ দেড় বছর (১৮ মাস) পর করোনায় ঢাকা বিভাগে কোনো মৃত্যু হয়নি। এর আগে সর্বশেষ ২০২০ সালের ৩ এপ্রিল মৃত্যুশূন্য ছিল ঢাকাসহ পুরো বাংলাদেশ। এছাড়া আরও ৪ বিভাগেও ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। সেগুলো হলো- সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু এবং ৩৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষায় তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া মৃত্যু ৬ জনের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। মৃতদের মধ্যে- চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ ও খুলনায় ১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD