শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১ মিনিটে ১৮ লাখ হিট, টিকিট পেয়েছেন ১৩ হাজার যাত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

রেলপথে ঈদযাত্রার ৩০ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে মঙ্গলবার (২৬ এপ্রিল)। সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। ৮টা ১ মিনিটেই টিকিট সব বিক্রি হয়ে গেছে বলে দেখানো হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলছেন, এক মিনিটে ১৮ লাখ হিট পড়েছে। এই এক মিনিটেই ১৩ হাজার যাত্রী টিকিট কিনে ফেলেছেন।

তিনি বলেন, টিকিট বিক্রি শুরুর পর থেকেই অনলাইনে ভোগান্তি ও টিকিট না পাওয়ার অভিযোগ। গতকাল ওরা (সহজ ডটকম) ব্রিফ করেছে। আজ আমি নিজে ওদের সঙ্গে কথা বলেছি। আজ ১৫-১৮ লাখ টিকিটপ্রতাশীরা এক সময়ে অনলাইনে প্রবেশ করেন।

অনলাইন কোটার টিকিট ৮টা বাজতে ১ মিনিটেই শেষ হয়ে যায়। এ সময় সাড়ে ১৩ হাজার বরাদ্দকরা টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়। বাকি ১৭ লাখ ৮৭ হাজার টিকিটপ্রত্যাশীরা টিকিট পাননি।

এদিকে মঙ্গলবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে কাউন্টারেও দুইবার টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করেন ২৪ থেকে ৩০ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকা টিকিট প্রত্যাশীরা।

গত ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ৫০ শতাংশ টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে আর বাকি ৫০ শতাংশ টিকিট কাউন্টারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD