বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় কোথায় কখন ঈদের জামাত আদ-দ্বীনে শিশু মৃত্যু : অবহেলার অভিযোগ এনে মামলা ঈদে দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর না বুঝে চামড়া কেনাবেঁচা নয়, মৌসুমী ব্যবসায়ীদের সতর্কতা সংশ্লিষ্টদের জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা: আতঙ্কে মুসলিমরা মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি যুক্তরাষ্ট্রের যুগ শেষ, মুসলিম দেশগুলোকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান খামেনির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

২০২৬ সালের বিশ্বকাপও খেলবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

 

চলতি বছরের জুনে ৩৩ এ পা দিবেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী কাতার বিশ্বকাপ এখনও আড়াই বছর পর। অর্থাৎ মেসির বয়স তখন ৩৫ ছাড়িয়ে যাবে। ওই বয়সে তিনি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিবেন কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেও শুরু করেন!

তবে মেসির সাবেক ক্লাব সতীর্থ স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ মনে করছেন, কাতার বিশ্বকাপ তো অবশ্যই। ২০২৬ সালের বিশ্বকাপও খেলবেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর! ৩৯ বছর বয়স পর্যন্ত মেসি খেলে যাবেন বলে বিশ্বাস করেন জাভি।

করোনাভাইরাসের কারণে বন্ধ সব ধরনের ফুটবল। গৃহবন্দি জীবন কাটাচ্ছেন সাবেক ও বর্তমান তারকা সব ফুটবলাররা। আর এই খেলাধুলাহীন সময়টাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনফারেন্স আড্ডায় মেতে উঠছেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকারা।

সম্প্রতি বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড স্যামুয়েল ইতোর সঙ্গে ভিডিও কনফারেন্স কলে যুক্ত হয়েছিলেন জাভি। সেখানে উঠে এসেছে এমন কথা।

জাভি বলেন, এখনও পাঁচ-সাত বছর ভালোভাবে খেলে যাওয়ার সামর্থ্য আছে মেসির। সে নিজের ভালো যত্ন নেয়। হয়তো সে ৩৭, ৩৮ অথবা ৩৯ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারে। আমি নিশ্চিত, কাতার বিশ্বকাপে সে খেলবে।

প্রসঙ্গত, বার্সেলোনায় ১৭ বছর ফুটবল খেলেছেন জাভি। ২০১৫ সালে বার্সা ছেড়ে কাতারের আল-সাদ ক্লাবে যোগ দিয়েছিলেন। এখন সেই ক্লাবটির কোচের দায়িত্ব পালন করছেন স্প্যানিশ কিংবদন্তি। গত বছর বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন জাভি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD