বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

২১ মার্চের সৌদি টিকিটধারীদের ৩০ সেপ্টেম্বর নিয়ে যাবে বিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

সৌদি আরব থেকে গত ২১ মার্চের ফিরতি টিকিট কেটে বাংলাদেশে এসেও লকডাউনের কারণে যারা ফিরতে পারেননি, তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩০ সেপ্টেম্বর তাদের জন্য বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানান, জেদ্দাগামী যেসব যাত্রর কাছে বিমানের ২১ মার্চের টিকিট আছে, তাদের আগামী ৩০ সেপ্টেম্বর জেদ্দা যাওয়ার বুকিংয়ের জন্য ২৭ সেপ্টেম্বর বিমান সেলস অফিসে যোগাযোগের অনুরোধ করা হলো।

এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেয়া হয়েছিল নিবন্ধন ও ‌‌‌‌‌‌‌‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। তবে সর্বশেষ ৪টি ফ্লাইটে রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

বিমান জানায়, এই ফ্লাইট বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট ,পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপ/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ আগামী ২৭ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে।

সংস্থাটি আরও জানায়, নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তবে অন্য তারিখের যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভীড় না করতে অনুরোধ করছে তারা।

উল্লেখ্য, সৌদি যেতে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। তাই সকল যাত্রীকে ঢাকা থেকে করোনাভাইরাস পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD