শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২২ বছর পর আছিয়া ফিরে পেল আপন ঠিকানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

১৪ বছর বয়সে হারিয়ে যাওয়া আছিয়া খাতুন (৩৬) র‍্যাবের সহযোগিতায় ২২ বছর পর খুঁজে পেল আপন ঠিকানা।

সোমবার রাত ১২টার দিকে র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আছিয়া খাতুনকে তার ভাই মো. শহীদ উল্লাহর হাতে তুলে দেন।

আছিয়া খাতুন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কালাচানপুর গ্রামের মৃত মো. ওমর আলীর মেয়ে।

হারিয়ে যাওয়া আছিয়া খাতুনের ভাই মো. শহীদ উল্লাহ বলেন, ২০০০ সালে আমার বোন ফুফুর বাসা থেকে হারিয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। একটা সময় ভেবেছি আমার বোন মনে হয় মারা গেছে। রোববার র‍্যাব ১১-এর সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেনের কাছে সুধারাম থানার জিডির কপি দিই। স্যার মাত্র ২৪ ঘণ্টার ভেতর প্রযুক্তির সহযোগিতায় আমার বোনকে উদ্ধার করে দেন।

আছিয়া খাতুন বলেন, আমি ২২ বছর আগে হারিয়ে গেছিলাম। আজ র‍্যাবের সহযোগিতায় পরিবারকে খুঁজে পেয়েছি। আমার কাছে অনেক খুশি লাগছে। র‍্যাবের স্যারকে ধন্যবাদ।

র‍্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের আলোকে প্রযুক্তির মাধ্যমে সোমবার রাত ১১টার দিকে সুধারাম মডেল থানার সোনাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করি। এর পর পরিবারের নিকট হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, লোকমুখে শুনেছে তাদের বোন মারা যেতে পারে। অথবা কোনো মানবপাচার চক্র নিয়ে যেতে পারে। তথ্যপ্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর পর ভাই মো. শহীদ উল্লাহসহ আছিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD