গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে হয়েছে ৩.৫৬ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ২.০৬ শতাংশ।
একই সময়ে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এর আগের ২৪ ঘণ্টায় ছিল ১২৮ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।