শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৯০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১১.১২ শতাংশ।

রোববার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৭১ জন ঢাকা বিভাগের, ২৫ জন ময়মনসিংহ বিভাগের, ১১৮ জন চট্টগ্রাম বিভাগের, ৪৫ জন রাজশাহী বিভাগের, ২৯ জন রংপুর বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২১ জন বরিশাল বিভাগের এবং ১২ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৩.৭০ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD