শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, শনাক্তের হার ১৬ শতাংশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৬ শতাংশ। আর এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ০৩ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭৪ জন। আগের দিন ৮ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮৭৩ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৯০ জন। শনাক্তের হার ১২ দশমিক ৪৪ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ১১ দশমিক ৮৬ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD