রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি ঠাকুরগাঁও যাচ্ছেন আজ, শহরজুড়ে উৎসবের আমেজ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

২৪ ঘন্টায় শুধু ঢাকায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪০৯ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘন্টায় শুধু ঢাকায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪০৯ জন। এ পর্যন্ত ঢাক শহরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬৮৪ জন।

আজ বুধবার (১৩ মে) আইডিসিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিসিআর’র তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১২ মে মঙ্গলবার রাজধানী ঢাকাতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭২৭৫ জন।

নারায়নগজ্ঞেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১২ মে মঙ্গলবার জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২৪৩ জন। গত ২৪ ঘন্টায় এ সংখ্যা দাঁড়িয়েছে ১২৮৬ জনে। এক দিনের ব্যবধানে এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৪৩ জন।

ঢাকা বিভাগের ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্তান্ত হয়েছে ৪ জন। এ পর্যন্ত ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা ২৩৮ জন। এছাড়াও গাজীপুর জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৯ জন। এ পর্যন্ত গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৭ জনে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD