শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৬ বাংলাদেশি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

গত বছর লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসন প্রত্যাশীকে হত্যার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর গরিয়ান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২০ সালের মে মাসে ত্রিপলি থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে মানবপাচারকারীরা ২৬ বাংলাদেশি ও আফ্রিকার চার অভিবাসন প্রত্যাশীকে গুলি করে হত্যা করে।

উন্নত জীবিকার সন্ধানে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় দুর্গম পথ পাড়ি দিচ্ছিলেন বাংলাদেশিসহ ৩৮ জন। বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে মানবপাচারকারীরা তাদের ত্রিপোলি নিয়ে যাচ্ছিল। মিজদাহতে ওই দলটি লিবিয়ার মিলিশিয়া বাহিনীর হাতে জিম্মি হলে পাচারকারীরা আরও অর্থ দাবি করে। এতে ক্ষুব্ধ হয়ে আফ্রিকার এক অভিবাসন প্রত্যাশী পাচারকারীদের এক জনকে হত্যা করে। এর প্রতিশোধ নিতে পাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে ৩০ জনকে হত্যা করে।

লিবিয়ার জোট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যতম প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ২৩ বছর। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। জিজ্ঞাসাবাদে ‘সে তার অপরাধ স্বীকার করেছে’ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপিকে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহি বাশাঘা বলেছেন,‘প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার একটি বড় বিজয়।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD