শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৮ আগস্ট শুরু লঙ্কা প্রিমিয়ার লিগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

প্রথমবার মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

পাঁচটি দল, কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। এরই মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে রাজি হয়েছেন। ১০ বিদেশি কোচও পাঁচটি দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার শ্রীলঙ্কা ক্রিকেটের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে লঙ্কান প্রিমিয়ার লিগ সবুজ সংকেত পায়। আগস্টের শুরু থেকেই লিগ চালু করতে চেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্কার কাজ চলায় লিগ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আয়োজকরা।

পাঁচ দল নিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়াবে ফ্র্যাঞ্জাইজিরা। সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার রাখা যাবে স্কোয়াডে। চারজন খেলানো যাবে একাদশে। ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। চারটি আন্তর্জাতিক ভেন্যু প্রেমাদাসা, রনগিরি, পাল্লাকেল্লে ও সুরিয়াওয়া মাহিন্দ্রা রাজাপাকসে স্টেডিয়ামে ম্যাচগুলি আয়োজন হবে।

জীবাণুমক্ত পরিবেশে লিগ শুরু করতে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট। টুর্নামেন্টের উত্তেজনা বাড়াতে মাঠে ২০ ভাগ দর্শক ঢোকার অনুমতিও দেবে আয়োজকরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD