সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

২ জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক-আশ্রয়দাতা গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক ও তার আশ্রয়দাতাকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারদের মধ্যে একজন জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক শিখা। তিনি জেল পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী। তবে তার আশ্রয়দাতার নাম-পরিচয় এখনো জানায়নি পুলিশ।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য জানান

তিনি বলেন, নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে পলাতক জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গেফতারে অভিযান চালানো হচ্ছে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান।

গত বছরের ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

ছিনিয়ে নেওয়া পলাতক দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। তাদের ধরতে রাজধানীসহ সারাদেশে অভিযান চালায় পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD