শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :

২ দিন ভেবে দ্বিতীয় সন্তানের খবর দিলেন বলিউড অভিনেত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বলিউড অভিনেত্রী ও উপস্থাপক নেহা ধুপিয়া। তবে নিজের মা হওয়ার খবর ভক্ত-অনুরাগীদের জানাতে দুই দিন ভাবতে হয়েছে তাকে।

সোমবার ইনস্টাগ্রামে বেবি বাম্পের একটি ছবি শেয়ার করে সুখবরটি জানান নেহা।

ছবিতে দেখা গেছে, স্বামী অঙ্গদ বেদির সঙ্গে দাঁড়িয়ে নেহা। স্বামীর কোলে এ দম্পতির প্রথম সন্তান মেহর। নেহা পড়েছেন কালো রঙের পোশাক। নিজের বেবি বাম্পে হাত। মেয়েকে কিছু একটা বলছেন।

এভাবেই দ্বিতীয় সন্তানের আগমনের কথা ভক্তদের জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

কিন্ত এই সুন্দর ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করতেই দুই দিন ভাবতে হয়েছে নেহাকে। ছবির ক্যাপশনে সে কথাই লিখেছেন। আরো লিখেছেন কেন ২ দিন লাগল।

ক্যাপশনে এই বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘এই ছবিটির ক্যাপশন ভাবতে আমাদের ২ দিন সময় লেগেছে। অনেক ভাবনার পর আমাদের যে লাইনটা সবচেয়ে পছন্দ হয়েছে, সেটা হলো ‘ধন্যবাদ সৃষ্টিকর্তা।”

ছবি ও ছবির ক্যাপশন দারুণ পছন্দ হয়েছে ভারতীয় নেটিজেনদের। মাত্র ৬ ঘণ্টায় ছবিটিতে প্রায় ৩ লাখ লাইক জমা পড়েছে। অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন অনেকেই। এই তালিকায় ভারতের ক্রীড়া তারকা থেকে শুরু করে বলিউডের তারকারাও আছেন। তালিকায় আছেন অভিনেত্রী করিশমা কাপুর, টেনিস সেনসেশন সানিয়া মির্জা, জনপ্রিয় খল অভিনেতা সোনু সুদ, টিনেজ তারকা অনন্যা পাণ্ডেসহ অনেকেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD