শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২ মে থেকে হাইকোর্টের আরও ৩ বেঞ্চে বিচারকাজ চলবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

মহামারি করোনা ভাইরাসের কারণে সরকারের দেওয়া চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে আরও ৩টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রধান বিচারপতি এ ৩ বেঞ্চ গঠন করেন। আগামী ২ মে (রোববার) থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

করোনা মহামারি রোধে চলতি মাসের শুরুতে বিধিনিষেধ আরোপের পর ৬টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। এর পাশাপাশি বৃহস্পতিবার আরও ৩টি যোগ হলো। এখন থেকে মোট ৯টি বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

নতুন ৩টি বেঞ্চ হলো- বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান (রিট), বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিন (দেওয়ানি) এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী (ফৌজদারি) বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

আগের ৬টি বেঞ্চ হলো- বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জান (ফৌজদারি), বিচারপতি এম ইনায়েতুর রহিম ওবিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর (রিট), বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত (ফৌজদারি), বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দেওয়ানি), বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের (ফৌজদারি) দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ (কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD