শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩০ ওভার খেলার পর জানা গেল করোনা পজিটিভ, ম্যাচ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

৩০ হাজার খেলা চলার পর জানা গেল এক ক্রিকেটারের করোনা পজিটিভ। অতঃপর তড়িঘড়ি করে ম্যাচ বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়।

আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যকার ম্যাচের ঘটনা এটি। শুক্রবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছিল পাঁচ ওয়ানডের প্রথম ম্যাচটি।

ম্যাচের প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হওয়ার পর খেলাটি বন্ধ করে দিয়েছে ম্যাচ অফিসিয়াল।

কারণ হিসেবে জানা গেছে, করোনার হানা পড়েছে আয়ারল্যান্ড দলে। আয়ারল্যান্ডের একাদশে থাকা পেসার রুহান প্রিটোরিয়াস করোনাভাইরাসে আক্রান্ত। এ খবরে আর ঝুঁকি না নিয়ে প্রথম ওয়ানডে চলাকালে খেলা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।

সবার করোনা টেস্টের পর ফলের ভিত্তিতে দ্বিতীয় ওয়ানডে নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বন্দরনগরীতে দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ৭ মার্চ। অর্থাৎ দুদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসছে।

আজ ম্যাচটি স্থগিত হওয়ার আগে ৩০ ওভার খেলা হয়ে গিয়েছিল। ৪ উইকেট হারিয়ে ১২২ রান করেছিল বাংলাদেশ। আর তখনই প্রিটোরিয়াসের করোনা আক্রান্তের খবরের পর পর খেলা বন্ধ করে দেওয়া হয়।

সূচি অনুযায়ী, চট্টগ্রামে আগামী ৯ মার্চ হবে তৃতীয় ওয়ানডে। এর পর ঢাকায় ফিরবে দুদল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ শেষ দুটি একদিনের ম্যাচ খেলার পর একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ দুটি টি২০ খেলবে সফরকারী দল।

এক মাসের সফরে গত ১৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড উলভস দল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD