শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

৩০ দেশে মাঙ্কিপক্স, শনাক্ত ৫৫০ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

আফ্রিকাসহ বিশ্বের কমপক্ষে ৩০টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স রোগটি। এসব দেশে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বরাতে আরও জানানো হয়, বিশ্বের পশ্চিমা দেশগুলোয় বিশেষ করে ধনী দেশগুলোয় মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। ভাইরাসটি নিয়ে গবেষণাও জোরদার করছে দেশগুলোর গবেষকরা। সেইসঙ্গে গবেষণার সুফল যেন গরিব দেশগুলোও পেতে পারে তার প্রতিও আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা।

১৯৭০ সালে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। দীর্ঘকাল পরে এই রোগ এখন আফ্রিকার বাইরেও শনাক্ত হচ্ছে। আফ্রিকা ভ্রমণ না করেও অনেকের এই রোগ শনাক্ত হচ্ছে। তাই ভাইরাসটিকে কেন্দ্র করে গবেষকদের চিন্তার মাত্রাও বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক ইফেদাও এডেটিফা বলেন, ২০১৭ সাল থেকে মাঙ্কিপক্সের সংক্রমণ হচ্ছে নাইজেরিয়ায়। সেখানে এ পর্যন্ত ৬০০ জন আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং ২৫০ জন রোগী নিশ্চিত করা হয়েছে।

সূত্র : রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD