শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৩১ মার্চ থেকে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হচ্ছ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

সারাদেশের ছোট নদী, খাল ও জলাশয়ে অবৈধ দখল আগামী ৩১ মার্চ থেকে উচ্ছেদ করতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়স্থ সভাকক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের নানা দিক নির্দেশনা প্রদান করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘একাধিক পর্যায়ে ২৩ হাজার ৮০২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি যা আমাদের সাফল্য। উদ্ধারকৃত জায়গায় পুনর্দখল রোধে খনন বা বৃক্ষরোপন বিবেচনা করা হবে। উচ্ছেদের কারণে মামলা হলে তা আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে’।

এ সময় উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা,অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম,পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদ, “৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন” প্রকল্প পরিচালক মো: আসাফুদ্দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে সারাদেশে ৪৫হাজার ৯৫ টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সম্পন্ন উচ্ছেদ অভিযানে ৫২.৭৮ শতাংশ অগ্রগতি লাভ করে পানি সম্পদ মন্ত্রণালয়। পুনরায় অবশিষ্ট ২১ হাজার ২৯৩ টি স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD