বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি দুই হাজার ছাড়ানোর পথে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪৩ হাজার বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের বহরে হামলা, নিহত ৫ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

৩ কারবারির কাছে দুই মণ গাঁজা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ও সোমবার রাতে র‌্যাব-৯ হবিগঞ্জ ও শ্রীমঙ্গল ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার সকালে চুনারুঘাট উপজেলার চানপুর বাসস্ট্যান্ড এর কাছ থেকে ২০ কেজি গাঁজাসহ রায়হান আহম্মেদ (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার হাপ্টারহাওর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

একই উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা নামক স্থান থেকে ৩৮ কেজি গাঁজাসহ উবাহাটা গ্রামের ছুরত আলীর ছেলে তারেক মিয়াকে (২২) কে গ্রেপ্তার করে। এ সময় আরো দুই মাদক কারবারি পালিয়ে যায়।

এদিকে, নবীগঞ্জ উপজেলার আমকোনা এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ চাদপুরের মতলব উত্তর থানার গুচ্ছগ্রামের মৃত লোকমান খানের ছেলে মহরম খানকে (২৬) গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করার পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD