বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :

৩ শিক্ষার্থীর পায়ে শিকল, দুই মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন শিশু শিক্ষার্থীর পায়ে শিকল পরিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনায় দুই মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, সকালে পানপাড়া বাজার এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পানপাড়া বাজারে দারুল কোরআন মহিলা এবতেদায়ি মাদরাসার সুপার মো. শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আশেক এলাহী তারেক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহিদুল ইসলাম পানপাড়া বাজারে দারুল কোরআন মহিলা মাদরাসা ২০১৮ সালে চালু করেন। তার বাবা মফিজুল ইসলামকে প্রতিষ্ঠানের সভাপতি, স্ত্রী রাশেদ বেগম ও নিজের নিকটাত্বীয়দের নিয়ে মনগড়া পরিচালনা কমিটি করেন। সম্প্রতি নাজেরা বিভাগের ছাত্র আরমান, জাহেদ ও শহিদুলের পায়ে শিকল পরিয়ে মাদরাসার ভেতরে পড়তে বাধ্য করা হয়। বিষয়টি ১১ সেপ্টেম্বর জানাজানি হয়। এ ঘটনায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘটনার শিকার ছাত্র আরমানের নানি পারভিন আক্তার থানায় মামলা দায়ের করেন।

পারভিন আক্তার বলেন, আমরা শিশুদের মাদরাসায় পাঠাই পড়ার জন্য। কিন্তু তাদের পায়ে শিকল বেঁধে রাখায় তারা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি অভিযুক্তদের বিচার চাই।

তবে মাদরাসার সুপার শহিদুল ইসলাম সংবাদকর্মীদের জানিয়েছেন, আমরা ষড়যন্ত্রের শিকার। পাশে একটি নতুন মাদাসা হচ্ছে, একারণে একটি পক্ষ অপপ্রচার করছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মামলার পর দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD