শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪১ জনের বহর নিয়ে চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

দরজায় কড়া নাড়ছে ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’ ২ ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে সোমবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে মুমিনুল হকের দল।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করে।

মুঠোফোনে সূত্রটি জানায়, ২১ জনের স্কোয়াডের সঙ্গে কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪০ থেকে ৪১ জন এই বহরে থাকবেন।

শ্রীলঙ্কা সফরের জন্য গতকাল বিসিবি ২১ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করে। সফরের সূচি অনুযায়ী বাংলাদেশ দলের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে; এজন্যই বড় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তাছাড়া শ্রীলঙ্কা নেট বোলার দেবে না তাই স্কোয়াডে বাড়তি বোলারও রাখা হয়ে।

১২ তারিখ শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিন মুমিনুল হকরা রুম কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর শুরু হবে মাঠের অনুশীলন। প্রস্তুতি ম্যাচটি হবে ১৭-১৮ এপ্রিল।

কোয়ারেন্টাইন নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের যেটা পরিকল্পনা রয়েছে প্রথম তিনদিন রুম কোয়ারেন্টাইন, তারপর অনুশীলন চলবে। এরপর আমাদের খেলোয়াড়দের মাঝেই একটা অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে।’

সফরের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD