শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন সহপাঠী নিহতের ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন। ৪৮ ঘণ্টার মধ্যে নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুশিয়ারি দিয়েছেন তারা।

এদিন সকাল থেকে নটর ডেম কলেজের কয়েকশ‘ শিক্ষার্থী গুলিস্তানে দুর্ঘটনাস্থলের কাছে অবস্থান নেওয়ায় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বৃহস্পতিবার মতিঝিল থেকে মিছিল নিয়ে গুলিস্তান এসে অবস্থান নেয়। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, মতিঝিল শাপলা চত্তর ও শান্তি নগর মোড়ে সড়কের উপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন যুগান্তরকে বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছে। পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাাহত রেখেছে।

প্রসঙ্গত বুধবার নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারীকে গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD