শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমের রেল যোগাযোগ স্বাভাবিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঞ্জিন বিকল হওয়া তেলবাহী ট্রেনটি ৪ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হলে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার লাহীড়ি মোহনপুর ছেড়ে যায়। এরপর ১১টা ১০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ও ১১টা ৩০ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেওয়া হয়। এরপর থেকেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী ট্রেনটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন বিকল হয়ে পরে। এরপর থেকেই এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD