শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ তলার কেচি গেট বন্ধ থাকায় আগুনে পুড়েছে শ্রমিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

অগ্নিকাণ্ডের সময় ছয়তলা ভবনের সিকিউরিটি ইনচার্জ চারতলার কেচি গেটটি বন্ধ করে রাখায় কোনো শ্রমিকই বের হতে পারেননি। প্রতিদিন ৪ তলায় ৮০-৯০ জন শ্রমিক কাজ করতেন। চতুর্থ তলার শ্রমিকদের ইনচার্জ মাহবুব, সুফিয়া, তাকিয়া, আমেনা, রহিমা, রিপন, কম্পা রানী, নাজমুল, মাহমুদ, ওমরিতা, তাছলিমাসহ প্রায় ৮০-৯০ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। এদের সবাই পুড়ে মারা গিয়েছেন বলে ধারণা করছেন কারখানা থেকে বেঁচে ফেরা শ্রমিকরা।

নারায়ণগঞ্জ রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। এই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবী করছেন শ্রমিকদের স্বজনরা। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তাদের স্বজনরা শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে কারখানার সামনে অবস্থান করছেন।

ঘটনাস্থল থেকে স্থানীয় রাসেল নামের এক গণমাধ্যমকর্মী জানান, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে সেটা সঠিকভাবে জানা যায়নি। তবে এ পর্যন্ত যে সংখ্যা বলা হচ্ছে তারচেয়ে বেশি মানুষ মারা গেছেন। বেশিরভাগই পুড়ে কয়লা হয়ে যাওয়ার কারণে তাদের শনাক্ত এবং সঠিক সংখ্যা বলা কঠিন। সরকারিভাবে যদিও ৫২ জনের কথা বলা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হবে।

নারায়ণগঞ্জ রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় গত বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতে তিনজন নিহতের সংবাদ মেলে। সারারাত ভবনটিতে আগুন জ্বলে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রচুর চেষ্টা করেন। কিন্তু প্রায় টানা ২১ ঘন্টা ধরে এই ভবনের চারতলায় আগুন জ্বলছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD