শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ হাত, ৪ পা বিশিষ্ট শিশুর জন্ম দিলেন রুনা লায়লা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

দিনাজপুরে চার হাত ও চার পা নিয়ে এক ছেলেশিশুর জন্ম হয়েছে।

শুক্রবার ভোর ৫টায় বীরগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম দেন এক নারী।

পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে বলে নবজাতকের মা রুনা লায়লা জানিয়েছেন।

রুনা লায়লার বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে।

হাসপাতালের চিকিৎসক মহিদুল হাসান মারুফ জানান, এটি একটি বিরল ঘটনা, যা আগে আমি কখনও দেখিনি। তবে শিশুটি সুস্থ আছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। সিনিয়র চিকিৎসকের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিশুটির বাবা জানিয়েছেন, বৃহহস্পতিবার রাতে তার স্ত্রীকে দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সেখানে তার ছেলের জন্ম হয়।

তিনি জানান, তার সন্তানের চার হাত ও চার পা রয়েছে। সেখানকার চিকিৎসক রংপুর আনার পরামর্শ দিয়েছেন। তাই নিয়ে এসেছি। জানি না কী হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD