সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

৫০০ শ্রমিকের জন্য তিনটি ফ্লাইট বুকিং দিলেন অমিতাভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

করোনাভাইরাসের বিস্তার রোধে সারা ভারতে লকডাউনের কারণে আটকে পড়েছেন অসংখ্য অভিবাসী শ্রমিক। মুম্বাই থেকে তাদের অনেককে উত্তর প্রদেশ ফেরাতে সপ্তাহ খানেক আগে ১০টি বাসের ব্যবস্থা করেছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

এবার ৫০০ অভিবাসী শ্রমিকের জন্য তিনটি ফ্লাইট বুকিং দিলেন অমিতাভ বচ্চন। যার মাধ্যমে এসব শ্রমিক তাদের বাড়ি বেনারসে ফিরতে পারবেন।

এ প্রসঙ্গে অমিতাভ বচ্চনের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, “অমিতাভ বচ্চন চাননি এ বিষয়টি নিয়ে কোন ধরনের প্রচারণা হোক। তাই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সবকিছু করা হয়েছে। ৫০০ অভিবাসী শ্রমিকের জন্য তিনটি ফ্লাইট বুকিং দেওয়া হয়েছে। যার মধ্যে বুধবার (১০ জুন) সকালে ১৮০ জন অভিবাসী শ্রমিককে নিয়ে ইন্ডিগোর বেনারসগামী একটি এয়ারলাইন্স রওনা হয়। প্রথম পর্যায়ে তাদের ট্রেনে করে বাড়ি ফেরানোর পরিকল্পনা করা হয়েছিলো। কিন্তু কোন এক কারণে সেটি সম্ভব হয়নি।”

অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ একজন সবকিছুর তদারকি করছেন। ওয়েস্ট বেঙ্গল, বিহার, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যে অভিবাসীদের নিজ শহরে পৌঁছানোর জন্য আরও কয়েকটি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে নিম্ন আয়ের এক লাখ চলচ্চিত্রকর্মীর পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্য দিতে সহযোগিতা করেন বিগ বি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD