শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা ইতালির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

বাংলাদেশিদের ইতালি প্রবেশে ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। দু’একজন প্রবাসীর দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এই পরিণতি বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নীতিনির্ধারকরা বলছেন, সেখানে গিয়ে কোয়ারেন্টাইন অমান্য করে কাজে যোগ দিয়ে অন্যদের সংক্রমিতও করেছেন তারা। এরইমধ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটিতে পৌঁছালে রাষ্ট্রীয় খরচে তাদেরকে হোটেলে কোয়ারেন্টাইনে পাঠায় ইতালি সরকার। সেটি অমান্য করে দেশীয় খাবারের সন্ধানে বের হন কেউ কেউ। এমনকি হোটেলে কাজও শুরু করেছিলেন একজন। সেখানকার কয়েকজন কোভিড-১৯ সংক্রমিত হলে কন্টাক্ট ট্রেসিংয়ে ধরা পড়ে পুরো ঘটনা।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ থেকে যাওয়া আরেকটি ফ্লাইটে কয়েকজন কোভিড পজেটিভ শনাক্ত হন। এরপর এক সপ্তাহের জন্য ঢাকার সাথে ফ্লাইট বাতিল করে তারা। বুধবার আবারো কাতার হয়ে ইতালি যান দেড় শতাধিক বাংলাদেশি। তাদের এরইমধ্যে ফেরত পাঠিয়েছে দেশটি। ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এসব ঘটনায় রীতিমত বিব্রত বাংলাদেশ।

জনসচেতনতার পাশাপাশি বিদেশগামীদের কোভিড রিপোর্টের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনকে আরও সতর্ক থাকার তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD