শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক, কাটা পড়ে নারী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

প্রায় ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়ার পোড়াদহ জংশনে লাইনচ্যুত হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে দুর্ঘটনায় পড়া ট্রেনের দুটি বগি রেখে বাকি ট্রেন ঘুরিয়ে আনার সময় রেলের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। ৬০ বছর বয়সী ওই নারীর নাম সালেহা বেগম। তিনি মিরপুর উপজেলার খাল মাগুরা গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।

তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। বুধবার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়ার পোড়াদহ জংশনে লাইনচ্যুত হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শাহীদুল ইসলাম বলেন, উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১০টায় লাইনচ্যুত রেলের আটটি চাকাই লাইনের ওপর দাঁড় করাতে সক্ষম হয়।

রেলওয়ের ডিভিশনাল ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিষ কুমার মণ্ডল জানান, লাইনচ্যুত বগি ও তার পেছনের বগি ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হয়।

পোড়াদহ রেল থানার ওসি জসীম উদ্দিন জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে অবশিষ্ট ট্রেনটি হালসা থেকে ঘুরিয়ে আনার পথে রেলের ধাক্কায় নিহত হয়েছেন মাগুরা গ্রামের ওই নারী।

ওই নারীর সঙ্গে থাকা তার নাতনিও আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD