শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৫ শতাধিক পর্যটক নিয়ে কর্ণফুলী এক্সপ্রেস আটকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার সমুদ্র উপকূলের নাজিরারটেক চ্যানেলে ৪ ঘণ্টার বেশি সময় আটকা ছিল পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস।

সেন্টমার্টিন থেকে কক্সবাজারে আসার পথে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোর ৪টার পর তীরে ফিরেছে জাহাজটি।

জাহাজটি আটকেপড়ার বিষয়টি স্বীকার করেছেন জাহাজের ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে রওনা দেয় জাহাজটি। স্বাভাবিকভাবে রাত ১১টা থেকে রাত ১২টার মধ্যে জাহাজ কক্সবাজারে পৌঁছার কথা। কিন্তু ভাটার কারণে ডুবচরে আটকা পড়ে জাহাজটি। পরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে বৃহস্পতিবার ভোর ৪টায় জাহাজটি তীরে আসে।

এ সময় কোনো পর্যটক ভোগান্তির স্বীকার হয়নি দাবি করে তিনি বলেন, আমরা যাত্রীদের জন্য ফ্রিতে খাবার ও পানি সরবরাহ করছি।

তবে ওই জাহাজের যাত্রী মঈন উদ্দিন ও মো. রফিকুল ইসলামের দাবি, জাহাজটি রাত ১০টার দিকে আটকা পড়ে এবং অনেক চেষ্টার পর বৃহস্পতিবার ভোর ৪টায় ঘাটে এসে পৌঁছায়। খাবার ও পানি সরবরাহের কথা স্বীকার করলেও জাহাজ আটকে পড়ায় অনেক পর্যটকই ভয়ে কান্নাকাটি করেছিল বলে জানান তিনি। ভাড়া নয়, ইঞ্জিনের ত্রুটির কারণে জাহাজ আটকা পড়েছিল বলে দাবি তাদের।

ট্যুর অপারেটর রিপন বলেন, জাহাজে আমার বেশ কয়েকজন পর্যটক ছিলেন। যারা সেন্টমার্টিন থেকে কক্সবাজার যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে শহরের বিআইডব্লিউ ঘাটে পৌঁছার কথা ছিল। কিন্তু আটকে পড়ায় রাতে জাহাজ থেকে ফোন করে যাত্রীরা কান্নাকাটি করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD