কক্সবাজার জেলার টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইউনুছ (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুলাই) গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মসজিদের পশ্চিম পাশে এলজিইডি রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মোহাম্মদ ইউনুছ উখিয়া উপজেলার মনখালী ইনানী এলাকার রশিদ আহমদের ছেলে।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুই পরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযানে যায়। এ সময় ওই ব্যক্তিকে ৬০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। জব্দ করা হয় ভিভো কোম্পানির একটি মুঠোফোনও।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে মাদক মামলায় রুজু করা হয়েছে। পাশাপাশি তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।