শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৬ ওভারের ম্যাচে সাকিবদের হারালো দোলেশ্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। অতঃপর ম্যাচ শুরু হলেও নেমে আসে মাত্র ৬ ওভারে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) এই ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

সকালে টস জিতে দোলেশ্বরকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে দোলেশ্বরের ওপেনার ইমরানুজ্জামানের ১৪ বলে ঝড়ো ৪১ রানের ইনিংসের সঙ্গে শামিম হোসেনের ২৯ (১৬) রানে ৪ উইকেটে ৭৮ রান তোলে।

মোহামেডানের পক্ষে সাকিব আল হাসান, রুয়েল মিয়া নেন ১টি করে উইকেট। আবু জায়েদ নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মোহামেডানের দুই ওপেনার পারভেজ হোসেন ও শুভাগত হোম সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক মেরে।

তিন নম্বরে ব্যাট করতে নামা সাকিব আল হাসান ১৪ বলে ২২, নাদিফ চৌধুরী ১১ বলে ১৬ আর ইরফান শুক্কুরের ৮ বলে ১১ রান যথেষ্ট হয়নি জয়ের জন্য।

৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ২২ রানে হেরে যায় মোহামেডান। দোলেশ্বরের পক্ষে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি উইকেট নেন রেজাউর রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD