শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে সিলেটে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

সিলেটে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। জেলার পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।

সিলেটের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ব্যারিকেড দিয়ে পিকেটিং করতে দেখা যায় পরিবহনের মালিক-শ্রমিকদের।

এদিকে, দূরপাল্লার যানবাহন এবং সেইসঙ্গে সিএনজি অটোরিকশারও ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। গ্রিল লাগানো বাতিল দাবিতে গতকাল সোমবার (২১ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে রয়েছে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। ফলে কার্যত অচল হয়ে পড়েছে সিলেট।

অন্যদিকে, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি নিয়ে পাথর ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ মাঠে নামেন। সোমবার তারা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

ওইদিন বিকেলে অনুষ্ঠিত বৈঠকে সমাধান না হওয়ায় সিলেট বিভাগে তিনদিনের এ ধর্মঘট কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬টা থেকে ধর্মঘট পালনে সিলেটের বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান নেন পরিবহন ও পাথর সংশ্লিষ্ট শ্রমিকরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD