সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

৭ জুলাই পর্যন্ত টার্কিশের ফ্লাইট বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

১ জুলাই (বুধবার) থেকে ফ্লাইট চালুর অনুমতি পেলেও সাময়িকভাবে তা বাতিলের ঘোষণা দিয়েছেল টার্কিশ এয়ারলাইন্স।

তবে বৃহস্পতিবার (০২ জুলাই) এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, টার্কিশ সিভিল এভিয়েশনের হঠাৎ দেওয়া সিদ্ধান্তে ৭ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত ফ্লাইট বাতিল করা হলো।

উড়োজাহাজ সংস্থাটি জানায়, সব যাত্রীর স্বাস্থ্যসুরক্ষা ও মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এরমধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তাররোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তুরস্ক ও দেশটির পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।

সাম্প্রতিক সময়ে সংক্রমণের পরিধি নিয়ন্ত্রণে আসতে থাকা দেশগুলোতে ফের উড়োজাহাজ চলাচলের পরিকল্পনা হয়। এই মর্মে, ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই (শুক্রবার) থেকে সপ্তাহে ৩টি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ। তার ওপর, তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের করোনা পরিস্থিতির পুনর্বিবেচনায় চলতি সপ্তাহে যাত্রী পরিবহনে সাময়িক বিরতি দেওয়ার নতুন নির্দেশনা প্রকাশিত হওয়ায় ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা-ইস্তাম্বুল রুটের ফ্লাইট বাাতিল ঘোষণা করতে বাধ্য হচ্ছি।

এয়ারলাইন্সটি আরও জানায়, এই প্রেক্ষাপটে ৩ থেকে ৭ জুলাই তারিখের যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনতিবিলম্বে পরবর্তী ফ্লইটগুলোতে তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করার নিরলস চেষ্টা করে যাচ্ছে টার্কিশ এয়ারলাইন্স ঢাকা অফিস। আমরা বিশ্বাস করি, করোনা পরিস্থিতির এই সময়ের অনাকাঙ্ক্ষিত সব ঘটনাই অনিয়ম নয় বরং দুর্যোগ বিবেচনায় সাময়িক অসুবিধাকে সহনশীল ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD