শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৮ গোলের থ্রিলারে ইউনাইটেডের হোঁচট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে তখন পিনপতন নীরবতা, পরক্ষণেই আবার গর্জন। পুরো ৯০ মিনিটজুড়ে চলল নাটকীয়তা আর স্নায়ুর পরীক্ষা। ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে এক অবিশ্বাস্য থ্রিলার ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ৮ গোলের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বোর্নমাউথের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে।

প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল রেড ডেভিলরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপট বদলে দেয় বোর্নমাউথ। খেলা শুরুর মাত্র ৭ মিনিটের মধ্যে ইভানিলসন ও মার্কাস টাভার্নিয়ারের জোড়া আঘাত লিড এনে দেয় সফরকারীদের।

ম্যাচ তখন হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তার দারুণ এক ফ্রি-কিক এবং এরপর ম্যাথিউস কুনহার হেডে মুহূর্তের মধ্যে আবারও লিড পুনরুদ্ধার করে ইউনাইটেড। স্কোরলাইন তখন ৪-৩, জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু নাটকের শেষ তখনও বাকি। ম্যাচের ৬ মিনিট বাকি থাকতে ১৯ বছর বয়সী এলি জুনিয়র ক্রুপির গোলে স্তব্ধ হয়ে যায় ওল্ড ট্রাফোর্ড। সমতায় ফেরে বোর্নমাউথ (৪-৪)।

আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৩৯টি শট নিয়েছে, যা বলে দেয় কতটা উন্মুক্ত ছিল দুই দলের রক্ষণভাগ। শেষদিকে অবশ্য হারের মুখ থেকেও দলকে বাঁচিয়েছেন ইউনাইটেড গোলরক্ষক ল্যামেন্স। ডেভিড ব্রুকসের নিশ্চিত দুটি শট তিনি না ঠেকালে ঘরের মাঠে হারের লজ্জাই পেতে হতো ম্যানইউকে।

এই ড্রয়ের ফলে শীর্ষ পাঁচে ওঠার সুযোগ হাতছাড়া করল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে, টানা সাত ম্যাচ জয়হীন থাকা বোর্নমাউথ ২১ পয়েন্ট নিয়ে রয়েছে ১৩তম স্থানে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD