শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান

৮ দল নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের আসর নিয়মিত হয়ে থাকে। তবে গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে সেই টুর্নামেন্টে দারুণ উত্তেজনাকর সব ম্যাচ দেখা গেছে। যা মন কেড়েছিল ভক্ত-সমর্থকদের।

ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরেও মাঠে গড়াক এই টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যদিও এখনো তারিখ নিশ্চিত হয়নি। বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন।

গেল বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলবে। গেল বছর শুধু সিলেটে হলেও এবারের আসরে যুক্ত হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের স্টেডিয়াম।

এদিকে গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বেশ ভালো একটা রিহার্সালও বলা চলে। এনসিএলে ভালো করলেই দেশি ক্রিকেটারদের জন্য সুযোগ থাকবে বিপিএলে দল পাওয়ার ক্ষেত্রে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD