শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৮ বছর ধরে ফেরারি ফাঁসির আসামি র‍্যাবের হাতে ধরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

প্রায় আট বছর ফেরারি থাকার পর র‌্যাবের হাতে ধরা পড়েছেন কিশোরগঞ্জের বাজিতপুরের আওয়ামী লীগ নেতা রবি হত্যা মামলার একমাত্র মৃত্যুদণ্ড পাওয়া আসামি কামাল মিয়া (৬০)। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোরে র‌্যাব ভৈরবের রসুলপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এদিকে, অতি দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

রাজনৈতিক বিরোধে ২০০৫ সালে খুন হওয়া মো. রবিউল্লাহ রবি মাইজচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই গ্রামের কামাল মিয়া বাজিতপুর উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক আহ্বায়ক।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, মাইজচর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে বিরোধে ২০০৫ সালের ২৫ এপ্রিল বাজিতপুর শহরের বসন্তপুরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা রবির হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেয়। ৫ মে রবি মারা যান। বাজিতপুর থানায় কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির সে সময়ের এমপি মজিবুর রহমান মঞ্জুর দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রবির স্ত্রী ফারবীন আক্তার। তদন্ত শেষে পুলিশ এমপির এক ছেলে ছাত্রদল নেতা মাহমুদুর রহমান উজ্জ্বলের নাম বাদ দিয়ে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

পরে ২০১৩ সালের ১৮ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ বি এম সাজেদুর রহমান মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি কামাল মিয়াকে ফাঁসি এবং বাকি ১২ জনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেন। এরা হলেন মাহবুবুর রহমান রুবেল, ‘ফ্রিডম’ সোহেল, রূপক, সাহেল মিয়া, দয়াল মিয়া, রানা সিকদার, মামুন মিয়া, নূরুল ইসলাম সুজিত, আনারস মিয়া, শাহীন মিয়া, আবুল মিয়া ও প্রকাশ মিয়া।

জানা যায়, কামালের বিরুদ্ধে হাওরের নৌপথে ডাকাতি, গরু চুরিসহ এলাকায় অসংখ্য অভিযোগ রয়েছে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথবাহিনীর হাতে ধরা পড়ে কামাল নিজ জিম্মায় থাকা মাইজচর কবরের ভেতর লুকিয়ে রাখা দুটি ভারি আগ্নেয়াস্ত্র বের করে দেন।

রবি হত্যার ফাঁসির সাজা পাওয়া একমাত্র আসামি কামাল ধরা পড়ার খবরে নিহত আওয়ামী লীগ নেতা রবির স্ত্রী ফারবিন আক্তার স্বস্তি প্রকাশ করেছেন। আজ কালের কণ্ঠকে তিনি জানান, যারা তার স্বামীকে কুপিয়ে-পিটিয়ে নৃশংস কায়দায় খুন করে, তাদের সবার ফাঁসির রায় আশা করেছিলেন তিনি। একমাত্র ফাঁসির আসামি ৮ বছর ধরা না পড়ায় তিনি আতঙ্কে ছিলেন। কামাল ধরা পড়ায় তিনি খুশি। তবে ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চান এ নারী।

র‌্যাব, ভৈরব ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফীউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আজই (বৃহস্পতিবার) কামাল মিয়াকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হবে। এরপর পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD