শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৯ বছর পর যে লজ্জায় ডুবল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচ্য টেস্টের আদি ফরম্যাট ২১ বছরেও রপ্ত করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে শক্তিশালী দল নিয়েও ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।

দেশের মাটিতে ৯ বছর পর হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ দল। এর আগে ২০১২ সালে ড্যারেন স্যামির নেতৃত্বাধীন উইন্ডিজ ঢাকা সফরে দুই টেস্টের সিরিজে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলকে হোয়াইটওয়াশ করে।

চতুর্থ ইনিংসে ২৩১ রানের টার্গেট তাড়ায় ১৭ রানে হেরে যায় টাইগাররা। বাংলাদেশের ব্যাটসম্যানদের টেস্ট খেলার মানসিকতা নিয়েও উঠেছে প্রশ্ন।

টেস্টের চতুর্থ ইনিংসে উইকেটের চরিত্র স্বভাবতই পাল্টে যায়, ব্যাট করা খুবই কষ্টসাধ্য। উইকেটে থিতু হয়ে রান করতে হলে ধৈর্যের পরিচয় দিতে হয় ব্যাটসম্যানদের। অথচ পরিশ্রম ছাড়াই রানের চাকা সচল করতে গিয়ে আবারও বিপদ ডেকে আনলেন টাইগার ব্যাটসম্যানরা। দেশসেরা ওপেনার খ্যাত তামিম ইকবাল রোববার চতুর্থ ইনিংসে যে স্টাইলে ব্যাটিং করেছেন তা আদৌ টেস্টের ব্যাটিংয়ের সঙ্গে যায় না। তার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা যখন টি-টোয়েন্টির স্টাইলে ব্যাটিং করে আউট হন, তখন তরুণরা কী বার্তা পায়!

টাইগারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণেই হারতে হলো বাংলাদেশকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD