সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

মাদারীপুর শহর রক্ষা বেড়িবাঁধ ভাঙছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

মাদারীপুর শহর রক্ষা বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। আড়িয়াল খাঁ নদীসংলগ্ন মাদারীপুর শহর রক্ষা বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে পাশের ওয়াক-ওয়ের ২০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে পুলিশ ফাঁড়ি, লঞ্চঘাট, বিদ্যালয়সহ শহরের শত শত স্থাপনা।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় ওই শহর রক্ষা বাঁধ ভেঙে যায়।

রোববার (২ আগস্ট) সকালে সরেজমিনে দেখা গেছে, শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঝুঁকিতে থাকা বাসিন্দারা বসতবাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে ভাঙন প্রতিরোধে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, মাদারীপুর শহর রক্ষা বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশে ৩ শতাধিক বালুর বস্তা ফেলা হয়েছে। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD