শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :

অবশেষে বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

অনুমতি ছাড়া ১৪ বছর যাবত ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেছেন নগরবাউল ব্যান্ডের প্রধান ভোকাল মাহফুজ আনাম জেমস।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি এ মামলা করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন মাহফুজ আনাম জেমস আদালতে উপস্থিত হন। এছাড়া মাইলস ব্যান্ডের পক্ষে পক্ষে আদালতে শাফিন আহমেদ ও হামিন আহমেদ দুইজন উপস্থিত ছিলেন।

তাপস কুমার পাল বলেন, ‘জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’

জানা যায়, জেমসের অনুমতি ছাড়া তার গান নিজেদের নামে কপিরাইট করে রেখেছে বাংলালিংক। এ বিষয়ে জানার পর জেমস আদালতে উপস্থিত হয়েছিলেন ১৯ সেপ্টেম্বর।

এর আগে সেপ্টেম্বরের এদিন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেছিলেন, ‘জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে আদালতে আসতে বলেন।’

এরপর জেমস আজ বুধবার আদালতে গিয়ে মামলা দায়েরের আবেদন করেন, আদালত এই মামলা গ্রহণ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD