শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিংগাইরে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আটক ১৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তারা পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।

জেলা নির্বাচন অফিস জানায়, সিংগাইর উপজেলার ১০টি চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন ও পুরুষ সদস্য পদে ২৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

সিংগাইর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৩৮৪ জন ও নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৯৪০ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD