শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বোমা ফাটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ব্যাপক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। পরে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ৩নং ওর্য়াডের আন্ডারচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর উচ্চবিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সর্দার কেন্দ্রে আসলে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান সেলিম ও তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।একপর্যায়ে দুই পক্ষের লোকজন শতাধিক বোমা বিস্ফোরণ করে ভোটরদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ও স্ট্রাইকিং র্ফোস, র‌্যাব ও বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সকাল ১০টা থেকে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, জেলা পুলিশ ছাড়াও র‌্যাব, বিজিবি সদস্যদের সহযোগিতায় প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রের ভেতরে কাউকে আসতে দেওয়া হয়নি।দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাময়িক ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে বিবেচনা করে ভোট নেওয়া হবে। সাহেবরাপুর ছাড়া আরও ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD