শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কক্সবাজারে ভোটকেন্দ্রে গোলাগুলি, যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

কক্সবাজার সদরের ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আক্তারুজ্জমান পুতু (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খুরুশখুল তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও বাবুলের সমর্থকদের গোলাগুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নিহত খুরুশকুল ১নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার মমতাজ আহমেদের ছেলে এবং মেম্বার প্রার্থী শেখ কামালের চাচাতে ভাই বলে জানা গেছে।

কক্সবাজার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD