শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নবনির্বাচিত ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার) আব্দুর রউফ মাস্টারকে হত্যা করা হয়েছে।

শুক্রবার ( ১২ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের অদূরে গোবিন্দপুর গ্রামের ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রউফ মাস্টার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, রাতে লক্ষ্মীপুর বাজার থেকে এক বন্ধুর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুর রউফ। পথে একটি ব্রিজের নির্মাণকাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হচ্ছিলেন তিনি। এ সময় আব্দুর রউফের ওপর হামলা করেন মাগুরের কুটি গ্রামের হায়দার আলীর ছেলে ও খাদ্য বিভাগের পিয়ন আরিফ। তিনি ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রউফের মাথায় এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যান। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রউফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আরিফের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে মাঠে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD