শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, মৃত্যু রাশিয়ায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

করোনার বিশ্বচিত্রে নতুন আক্রান্ত রোগীর হিসেবে শুক্রবার (১২ নভেম্বর) শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র এবং এইদিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়। একদিনে বিশ্বে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ৬১২ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪৫ জনের।

বিশ্বজুড়ে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যুর এই সংখ্যা অবশ্য আগের দিন বৃহস্পতিবারের চেয়ে কিছুটা কম। বৃহস্পতিবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ৫৭ হাজার ১ এবং এ রোগে মৃতের সংখ্যা ছিল ৭ হাজার ৪৭৯ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার দৈনিক আক্রান্তে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২০৮ জন এবং একই দিন করোনায় মৃত্যু হয়েছে ৯৮৭ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে থাকা রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৫ জন। শুক্রবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ১২৩ জন।

যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ছাড়া অন্যান্য যেসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে, তার মধ্যে- জার্মানিতে নতুন আক্রান্ত ৪৮ হাজার ১৮৪, মৃত্যু ২২৮ জন, যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ৪০ হাজার ৩৭৫, মৃত্যু ১৪৫ জন, ইউক্রেনে নতুন আক্রান্ত ২৪ হাজার ৫৮, মৃত্যু ৭৫০ এবং তুরস্কে নতুন আক্রান্ত ২৩ হাজার ১৯৩, মৃত্যু ২১৭ জন।

বর্তমানে বিশ্বজুড়ে করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৯১ লাখ ২১ হাজার ৬৩৩ জন। এই রোগীদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৬৩৩ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭৭ হাজার জন।

শুক্রবার সারা বিশ্বে করোনা থেকে ‍সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৮৩৫ জন, এবং এই সংখ্যা আগের দিন বৃহস্পতিবারের চেয়ে বেশি। বৃহস্পতিবার বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ছিল ৩ লাখ ৭৩ হাজার ৩২১ জন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৫ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৮১০ জন এবং মারা গেছেন মোট ৫১ লাখ ৪ হাজার ২১৬ জন। এছাড়া, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২২ কোটি ৯০ লাখ ৩ হাজার ৩৬৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD