শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার (১৩ নভেম্বর) সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। আজও (রোববার) দেশের সাত বিভাগে টিপটিপ বৃষ্টি হতে পারে।

রোববার (১৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর উত্তর তামিলনাড়ু ও এর আশপাশের এলাকায় যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল, তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপটি হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপটির উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ কারণে দেশের রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলাসহ সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা কম থাকবে, দিনে বাড়তে পারে। তবে সামুদ্রিক কোনো সর্তকতা নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD