রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

যাত্রী সংকটে আজ বিমানের অভ্যন্তরীণ ১২টি ফ্লাইটই বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

সীমিত পরিসরে অভ্যন্তরীণ তিনটি রুটে ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ কারণে বিমান আজ মঙ্গলবার ১২টি ফ্লাইটের সবগুলো বাতিল করেছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর সোমবার থেকে সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়।

বেসরকারি দুটি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভোএয়ার গতকাল ৬০ শতাংশের বেশি যাত্রী নিয়ে চলাচল করে। এ দিন ইউএস বাংলার ৪টি ফ্লাইট বাতিল হয়। নভোএয়ারের কোনো ফ্লাইট বাতিল হয়নি।

বিমান গতকাল তাদের ১০টি ফ্লাইট বাতিল করে। এ দিন ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৪ জন যাত্রী নিয়ে আসা-যাওয়া করে বিমান।

আজ বিমানের সব ফ্লাইট বাতিল হলো। তবে আজ দুপুর ১২টা পর্যন্ত ইউএস বাংলা ও নভোএয়ারের কোনো ফ্লাইট বাতিল হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD