শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এতদিন সাক্ষ্য দিতে না আসার কারণ জানালেন মডেল তিন্নির বাবা 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

আশা করেছিলেন, দীর্ঘদিন পর মেয়ে মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার বিচার পাবেন। কিন্তু সেই আশা পূরণ হলো না তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিমের। আদালতে এসে শুনলেন তার সাক্ষ্যগ্রহণ বাকি।

রাষ্ট্রপক্ষ তিন্নির বাবা ও চাচা সৈয়দ রেজাউর করিমের সাক্ষ্যগ্রহণের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায় চৌধুরী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেন।

তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম গণমাধ্যমকে বলেন, তিন্নিকে যখন হত্যা করা হয় তখন তার ছেলে আনুশকার দেড় বছর বয়স। এখন আনুশকা তার বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আছে। মাকে হত্যার বিষয়ে কিছুই জানেন না সে। তাকে এ ঘটনা থেকে দূরে রাখা হয়েছে।

তবে এত দিন কেন সাক্ষ্য দিতে আসেননি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন আমি কিছু বলতে চাচ্ছি না।’

আদালত থেকে কোনো সমন প্রসেস পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আর কিছু বলতে চাই না।’

এর আগে দুপুর ১২টার দিকে বিচারক এজলাসে আসেন। এরপর রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর ভোলা নাথ দত্ত বাদী তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিমের আংশিক সাক্ষ্যগ্রহণ ও চাচা সৈয়দ রেজাউল করিমের সাক্ষ্যগ্রহণের জন্য ফের আবেদন করেন। আদালত তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম জিজ্ঞেস করেন আপনি এতদিন সাক্ষ্য দিতে আসেননি কেন? আপনার জন্য আদালত থেকে অনেক প্রসেস পাঠানো হয়েছে। তখন তিন্নির বাবা জানান, তিনি কিছুই পাননি। এরপর আদালত বলেন, আপনি এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। আপনি কবে সাক্ষ্য দিতে পারবেন? তখন তিন্নির বাবা বলেন আগামী মাসে পারব না। তখন বিচারক আগামী ৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD