শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল দেশের মেয়েরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

আগের দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও দুর্বার পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশের মেয়েরা। শুরুতে নাহিদা আক্তার বল হাতে তোপ দাগালেন। শেষে ব্যাট হাতে দাপট দেখালেন মুর্শিদা খাতুন।

তাতেই আফ্রিকান মেয়েদের ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে মুর্শিদা-ফারজানারা। ১৯০ বল হাতে রেখেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল দেশের মেয়েরা। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামলে ২৭.২ ওভারে জিম্বাবুয়ের মেয়েদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭২ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার শার্ন মেয়ার্স। বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার একাই শিকার করেন ৫ উইকেট। বিনিময়ে ১০ ওভারে রান দেন মাত্র ২১। সঙ্গে দুটি করে উইকেট নেন রোমানা আহমেদ ও ফারিহা তৃষ্ণা।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ৭৪ রান তুলে ফেলে নিগার সুলতানার দল। ওপেনার মূর্শিদা খাতুন ৩৯ রানে অপরাজিত থেকে যান। সঙ্গে নিগার সুলতানা ১২ ও নুজহাত তাসনিয়া দলীয় স্কোরে যোগ করেন ১০ রান।

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নেন নোমভেলো সিবান্দা, এসথার এমবোফানা ও লোরিন ফিরি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD